• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ

মেঘনা প্রতিনিধি / ৪৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর একটি মামলায় এক যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩এপ্রিল গভীর রাতে) তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।
পুলিশ জানায়, ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে প্রযুক্তিগত ও প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত যুবক ভুক্তভোগীর আপত্তিকর ছবি সংগ্রহ করে তা বিকৃতভাবে অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং অর্থ দাবি করেন।
পরবর্তীতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যাতে অভিযোগ সংশ্লিষ্ট উপাদান থাকার প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। জব্দকৃত মোবাইলটি ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।ওসি মো. শহীদুল ইসলাম জানান, মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তিনি আরও বলেন, মামলার স্বার্থে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, গভীর রাতে পুলিশের অভিযানের সময় ঘটনাটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং বাবুল সরকার নামের এক ব্যক্তি পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে গেলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় বলে তারা জানান।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন