• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় রতনপুর–তালতলী কাচা সড়ক কাদায় মরণফাঁদ, দুর্ভোগে হাজারো পথচারী অভিশপ্ত বন্যা থেকে মুক্তির পথ কি নেই? স্বচ্ছ পরিকল্পনা বাস্তবায়নেই দূর হবে ঢাকার জলাবদ্ধতা সংকট প্রান্তিক জনগোষ্ঠীকে নিপীড়ন থেকে মুক্ত করতে হবে নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন মীর হেলালের নির্দেশনায় হাটহাজারীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তকিবুল বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচারের শঙ্কায় নিরাপত্তা জোরদার গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর

মেঘনায় ৪৫ সড়ক উন্নয়ন-মেরামতের প্রস্তাব

বিপ্লব সিকদার / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলা ও দাউদকান্দি উপজেলা এলাকায় দীর্ঘদিনের অবহেলিত সড়ক অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে ৪৫টি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। জাতীয় সংসদের সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এ প্রস্তাবনা প্রেরণ করেন, যা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবিত তালিকায় উন্নয়নের জন্য অন্তর্ভুক্ত হয়েছে চালিভাঙ্গা-বড়কান্দা সড়ক, ভাওরখোলা ইউপিসি-গোবিন্দপুর ইউপিসি ভায়া খিরারচক সড়ক, বড়কান্দা-ভাওরখোলা সড়ক, ওমরাকান্দা লঞ্চঘাট-ভারতপুর নোয়াগাঁও সড়ক, ভারতপুর নোয়াগাঁও-ভাওরখোলা দক্ষিণ সড়ক, চালিভাঙ্গা পুরান ঘাট-মুন্সিরগাঁও সড়ক, চালিভাঙ্গা বাজার-ইসলামপুর সড়ক, আলগী-চেঙ্গাকান্দি বটতলা সড়ক, তুলাতুলী বাজার-রামপ্রসাদেরচর সড়ক এবং ওমরাকান্দা-খিরারচক সড়ক।এছাড়া পাড়ারবন্দ-চরকুমারিয়া সড়ক, সাতানী বাজার-সোনাকান্দা মধ্যেপাড়া সড়ক, ভাওরখোলা করম আলী হালট-ওমরাকান্দা ভাটেরচর হাইওয়ে সংযোগ সড়ক, ওমরাকান্দা ভাটেরচর সড়কে ৫০ মিটার ব্রিজ-দৌলত হোসেন উচ্চ বিদ্যালয় ভায়া চরপাথালিয়া সড়ক, বড়সাপমাড়া-জলারপাড় সড়ক, রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়-তায়েব মিস্ত্রীর বাড়ি সড়ক, রামনগর ছয়ানী গ্রাম সড়ক, আলীপুর-হিজলতলী ব্রিজ ভায়া করিমাবাদ সড়ক, মানিকারচর-শিকিরগাঁও সড়ক এবং জয়পুর-উজানচর নোয়াগাঁও সড়ক উন্নয়ন তালিকায় রয়েছে।তালিকায় আরও রয়েছে লক্ষণখোলা কেয়ার সড়ক-কাঠালিয়া, চালিভাঙ্গা মাদ্রাসা-চকেরবাড়ী, চালিভাঙ্গা ইসলামপুর-পাগারী বাড়ি, টিটিরচর পশ্চিমপাড়া-সাতানী খাল, শিবনগর পূর্ব কাঠাকালি ব্রিজ ভায়া উপজেলা প্রধান সড়ক, চালিভাঙ্গা বেপারীগাঁও মনুমিয়ার বাড়ি-ঈদগাহ কবরস্থান, ফরাজিকান্দি দক্ষিণ-ইউপি কবরস্থান, জলারপাড় করিমের বাড়ি-জাফর আলী বাড়ি, দক্ষিণকান্দি মান্নান মিয়ার বাড়ি-আলাউদ্দিন মিয়ার বাড়ি এবং সেননগর জোড়া ব্রিজ-জহির চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন।অন্যদিকে মানিকারচর চন্দনপুর সংযোগ সড়ক-বাউশিয়া সরকার বাড়ি, ফরাজিকান্দি গ্রাম-কবরস্থান সড়ক, ভারতপুর নোয়াগাঁও দক্ষিণ পাকা সড়ক-ভাটেরচর ওমরাকান্দা হাইওয়ে সড়ক, জয়পুর-বাঘাইকান্দি সড়ক, মানিকারচর সরকারি প্রাথমিক মডেল বিদ্যালয়-সাপমারা সড়ক, মানিকারচর মাদ্রাসা-বক্তার বাড়ি সড়ক, দক্ষিণকান্দি ড. কাইয়ুম সাহেবের বাড়ি-কবরস্থান সড়ক, দড়িকান্দি শুমার বাড়ি-দক্ষিণকান্দি পাকা সড়ক, ওমপুর বাজার ভায়া ফরাজিকান্দি-হরিপুর উত্তরপাড়া কবরস্থান সড়ক এবং সোনারচর মুন্সি বাড়ি-জলারপাড় সড়ক উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে।
এছাড়া উন্নয়ন তালিকার শেষাংশে রয়েছে রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়-চকের বাড়ি সড়ক, হরিপুর আলী হোসেনের বাড়ি-নদীর পাড় সড়ক, হরিপুর সোনামিয়া বাড়ি-বাউর বাড়ি জামে মসজিদ সড়ক এবং ছোট সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-বাঘাইকান্দি সড়ক।একইসঙ্গে মেরামতের জন্য প্রস্তাবিত ১০টি সড়কের মধ্যে রয়েছে চন্দনপুর ইউপিসি-তুলাতুলী বাজার, রামপুর মুজাফ্ফর আলী কলেজ-বৈদ্যনাথপুর বাজার, তুলাতুলী বাজার-কান্দারগাঁও কলেজ, লক্ষণখোলা দক্ষিণ নদীর ঘাট-তালতলী বাজার, রাধানগর উত্তরপাড়া জামে মসজিদ-রাধানগর বাজার, চালিভাঙ্গা মাদ্রাসা-চকেরবাড়ী, চন্দনপুর আলগী, লুটেরচর নদীর ঘাট-ভাটেরচর ওমরাকান্দা সংযোগ, লুটেরচর দুদ মিয়া উচ্চ বিদ্যালয়-হাইওয়ে এবং মোহাম্মদপুর হাইওয়ে-খেয়াঘাট সড়ক।প্রস্তাবে বলা হয়েছে, এসব সড়ক উন্নয়ন ও মেরামত কাজ বাস্তবায়িত হলে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবায় গতি আসবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন