ঢাকা   ১২:৩৩:৫৬ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া শিশু কিশোর মেলা’র জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন আগামীকাল

বিপ্লব সিকদার
  • Update Time : Sunday, April 26, 2026,
  • 266 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবগঠিত  কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত কর্মসূচি পালন করবে জিয়া শিশু কিশোর মেলা।সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং দেশমাতা খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।জানা গেছে, জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আশরাফুল আমিন সঞ্চালনা করবেন।সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সব স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি