• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

মেঘনায় দুই মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ

বিপ্লব সিকদার / ৩৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২৬) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং পরদিন  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মুদি দোকানের সামনে পাকা সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে মোঃ আরিফ হোসেন (৩৪) ও মোছাঃ রিনা আক্তার (৪০) কে আটক করতে সক্ষম হয়। তবে তাদের সহযোগী মোহাম্মদ আলী ওরফে আলী পালিয়ে যায়।এসময় আটক আরিফ হোসেনের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি সিসি ক্যামেরাও জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে তালিকাভুক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা মূলত উঠতি বয়সী যুবকদের কাছে ইয়াবা সরবরাহ করত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেঘনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।মেঘনা থানার অফিসার ইনচার্জ মো.শহীদুল ইসলাম  জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জেল হাজতে রাখার আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন