• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

মেঘনায় গোডাউন ভেঙে অটো রিকশা ও আইসক্রিম চুরি

নিজস্ব সংবাদ দাতা / ৪২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় একটি আইসক্রিম গোডাউন ভেঙে ব্যাটারিচালিত অটো রিকশা, ব্যাটারি, যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ আইসক্রিম চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রামনগর ছয়ানী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. রেজাউল করিম স্থানীয়ভাবে আইসক্রিম সরবরাহের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তিনি একটি আইসক্রিম কোম্পানির ডিলার হিসেবে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করে থাকেন। এ কাজে ব্যবহারের জন্য তিনি দুটি ব্যাটারিচালিত অটো রিকশা ভ্যান হিসেবে রূপান্তর করে ব্যবহার করতেন এবং রামনগর ছয়ানী চৌরাস্তা সংলগ্ন একটি ভাড়া করা গোডাউনে সেগুলো রাখতেন।এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে তিনি দুটি অটো রিকশা গোডাউনে রেখে চার্জে লাগিয়ে তালাবদ্ধ করে বাড়ি যান। পরদিন ২৯ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে গোডাউনে এসে দেখেন, সাটারের তালা ভাঙা এবং ভেতরে রাখা একটি অটো রিকশা উধাও। এছাড়া অপর একটি অটো রিকশার চারটি ব্যাটারি, ইলেকট্রিক মোটর ও কন্ট্রোল বক্স খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এসময় গোডাউনে রাখা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন আইসক্রিমও চুরি হয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।ভুক্তভোগীর ধারণা, অজ্ঞাতনামা চোরেরা রাতের কোনো একসময় সাটারের তালা কেটে বা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে। ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে না পেরে তিনি থানায় এজাহার দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন