• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় শ্রমিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মেঘনা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা-হোমনা-তিতাসের গণমানুষের  নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোঃ নাজিম উদ্দিন মোল্লা (এমএ, এমএসএস, এলএলবি)।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা শাখার আমির লোকমান হোসেন ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালে শ্রমিকরা বুকের তাজা রক্ত দিয়ে ন্যায্য অধিকার আদায়ের যে ইতিহাস রচনা করেছিলেন, আজও সেই সংগ্রামের চেতনা সমানভাবে প্রাসঙ্গিক। কিন্তু স্বাধীনতার এত বছর পরও দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। মালিক-শ্রমিকের বৈষম্য এখনো সমাজে প্রকট আকারে বিদ্যমান।
বক্তারা আরও বলেন, মানব রচিত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুললেই কেবল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
তারা দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যেখানে মালিক-শ্রমিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না; বরং পারস্পরিক শ্রদ্ধা, নিরাপত্তা, সম্প্রীতি ও ভালোবাসার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন