দলীয় ঐক্য অটুট রাখা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করার ওপর জোর দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা সম্ভব। আজ শনিবার (২ মে) উপজেলা হলরুমে
মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নবগঠিত কমিটির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভুঁইয়া ও মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ হোসেন বলেন, “দলের স্বার্থে সর্বপ্রথম ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে।” তিনি তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় না করলে দল কখনো শক্তিশালী হবে না। তাই তৃণমূলকে জাগ্রত করতে হবে।”
সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সমন্বয় বাড়াতে পারলে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।” পাশাপাশি যোগ্যতা ও ত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করতে না পারলে প্রকৃত নেতৃত্বের বিকাশ সম্ভব নয়।”
জনসম্পৃক্ত রাজনীতির ওপর জোর দিয়ে ড.মারুফ হোসেন বলেন, “মানুষের পাশে দাঁড়াতে হবে—তাহলেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব।” এছাড়া দলীয় শৃঙ্খলা বজায় রাখা, নতুন নেতৃত্ব তৈরি এবং নিয়মিত রাজনৈতিক প্রশিক্ষণ ও মতবিনিময়ের মাধ্যমে নেতাকর্মীদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন, মোঃ জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, ডা. আব্দুল কাইয়ুম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুর গফফার, মোঃ আনিছুর রহমান, মোঃ আব্দুল মতিন, মোঃ হুমায়ুন কবির, মোঃ আবু ইউসুফ নয়ন, মোঃ আব্দুল কাদির, মোঃ সিদ্দিকুর রহমান, প্রফেসর মোঃ হাবিবুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতন, মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম এবং ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।