• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মেঘনা উপজেলা ইউনিয়ন বিএনপির কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত

বিপ্লব সিকদার / ৩৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ মে) উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী এবং পরিচালনা করেন সদস্য সচিব এম এম মিজানুর রহমান।
সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সভা সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের লিখিত নির্দেশনার আলোকে আগামী দুই মাসের মধ্যে উপজেলার সব ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এর অংশ হিসেবে সভায় সর্বসম্মতিক্রমে মেঘনা উপজেলার অন্তর্ভুক্ত ৮টি ইউনিয়ন বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে এসব ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।সভা শেষে আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও সদস্য সচিব এম এম মিজানুর রহমান যৌথভাবে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন