• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মেঘনায় মাদকসহ গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ

নিজস্ব সংবাদ দাতা / ৩৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় ইয়াবাসহ গ্রেফতার এক আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রোববার (৩ মে) বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-০৫ এ প্রেরণ করা হয়।মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার জিডি নং-১০৮, তারিখ ৩ মে ২০২৬ এর ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওইদিন দুপুর প্রায় ১টা ৫০ মিনিটে মানিকারচর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মানিকারচর ইউনিয়নের আব্দুল্লাহর মোড় সংলগ্ন নতুন সড়কের পাশে আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদক বিক্রি করছে।সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মোঃ মিনহাজ প্রঃ মিরাজ (২৯) নামের এক ব্যক্তি। এসময় পুলিশের ধাওয়া ও উপস্থিত ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আসামির জিন্স প্যান্টের ডান পাশের পকেট থেকে নীল রঙের পলিথিনে রাখা ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫ দশমিক ২ গ্রাম। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিনহাজ জানায়, সে দীর্ঘদিন ধরে মেঘনা থানা এলাকায় তরুণদের কাছে ইয়াবা বিক্রি করে আসছে। গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হলে তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ওসি শহীদুল ইসলাম বলেন এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন