• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ

নিজস্ব সংবাদ দাতা / ৪৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আদালতে সোপর্দ করে জেল হাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। আজ বুধবার  (৬মে) মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, মেঘনা থানার এসআই (নিঃ) তুষ্টলাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গত ৫ মে রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ভাওরখোলা ইউনিয়নের আলগী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোঃ শাহজালাল (২৩) নামের এক যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বসতঘরের শয়নকক্ষের তোষকের নিচ থেকে ৩২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন কাগজসহ প্রায় ৮০ গ্রাম। পরে জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয় এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহজালাল গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেঘনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ওসি শহিদুল ইসলাম জানায়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তির সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এবং গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণের জন্য আসামীকে জেল হাজতে রাখা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন