• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ

মেঘনা প্রতিনিধি / ৩৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আটক হওয়া আরেক কিশোরকে ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে পৃথক প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। আজ রোববার (১০মে)মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা ও পেশায় অটোরিকশাচালক মো. সালাউদ্দিন গত শুক্রবার রাত ১১টার দিকে নিজের অটোরিকশাটি বাড়ির পাশের গ্যারেজে রেখে ঘুমাতে যান। পরদিন শনিবার ভোরে গ্যারেজে গিয়ে তিনি দেখতে পান, অটোরিকশার পেছনের সিট তোলা এবং তিনটি ব্যাটারির মধ্যে দুটি নেই। এ সময় গ্যারেজের দক্ষিণ পাশের টিনের বেড়ার নিচে মাটি সরানো অবস্থাও দেখতে পান তিনি।পরে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন সালাউদ্দিন। একপর্যায়ে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন, মেঘনা থানা-পুলিশ উপজেলার তুলাতুলি এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই ব্যক্তিকে দুটি ব্যাটারিসহ আটক করেছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যাটারিগুলো নিজের বলে শনাক্ত করেন।
মামলার এজাহার ও পুলিশি প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তুলাতুলি গ্রামের নাসির মেম্বারের বাড়ির সামনে চেকপোস্ট চলাকালে সন্দেহজনকভাবে দুইজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি ব্যাটারি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা শিবনগর এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশার ব্যাটারি চুরির কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবনগর গ্রামের মো. ফাহিম (১৯) এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সেইতাখালী এলাকার মো. মারুফ (১৬)।
এ ঘটনায় মেঘনা থানায় দণ্ডবিধির ৪৬১/৩৮০/৪১১ ধারায় মামলা হয়েছে। ওসি শহীদুল ইসলাম জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন