• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে

মেঘনা প্রতিনিধি / ৪০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। আজ সোমবার (১১মে) মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা থানার একটি বিশেষ টিম মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযানে বের হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মানিকারচর বাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে অবস্থানকালে খবর পাওয়া যায়, মানিকারচর মসজিদবাগ এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে।সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাসেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের নালিতাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আটক রাসেলের পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ০.১০ গ্রাম বলে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।এ ঘটনায় মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২, জিআর-১০২, তারিখ ১০/০৫/২০২৬।আদালতে দাখিলকৃত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানানো হয়।
এদিকে থানার রেকর্ড ও সিডিএমএস যাচাইয়ে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার তথ্যও পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।মামলার দাখিলকারী কর্মকর্তা ছিলেন মেঘনা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) তন্ময় ভট্টাচার্য্য।এ বিষয়ে ওসি শহীদুল ইসলাম বলেন এই অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই মাদকের তথ্য দিয়ে সবাই আমাদের সহযোগিতা করুক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন