• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজার এলাকায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুইটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মেঘনার সড়কটি দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের ট্রানজিট রোড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ রুট ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং পুলিশের নজরদারির অংশ হিসেবে স্থানীয়দের সহায়তায় প্রথমে একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে প্রায় ৬০ কেজি গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজা ৩০টি পুটলায় রাখা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে বিকেলে একই এলাকায় ভারতীয় চোরাই মাল বহনকারী একটি লাল রঙের প্রাইভেটকার আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য নিয়ে গাড়িটি দ্রুতগতিতে চলাচল করছিল। এতে সড়কে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কয়েকটি যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে।
পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মানিকারচর বাজার এলাকায় গাড়িটি আটক করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এএসআই সোহাগ, এসআই জিয়াউর রহমান ও এসআই তন্ময়। স্থানীয়দের সহায়তায় গাড়ি, মালামাল ও চালককে আটক করা হয়।জব্দ হওয়া মাদকদ্রব্য, চোরাই মাল ও দুইটি গাড়ি বর্তমানে মেঘনা থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, সকালে আটক হওয়া সাদা গাড়িটি হোমনা থানার তথ্যের ভিত্তিতে জব্দ করা হয়। পরে গাড়ি ও উদ্ধার হওয়া গাঁজা হোমনা থানা পুলিশ নিয়ে গেছে।তিনি বলেন, “ভারতীয় পণ্যসহ আটক গাড়িটির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”ওসি আরও বলেন, “মেঘনার সড়ককে কোনোভাবেই মাদকের ট্রানজিট রোড হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। মাদক ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং পুরো এলাকায় কড়া নজরদারি রাখা হবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন