• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

“তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না

বিপ্লব সিকদার / ৩২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলা-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভায় রোববার (১৭ মে) প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী জোটের এমপি ও হাসনাত আবদুল্লাহ দাবি করেন, “এই সরকারের অনেক  গুণ, তিন মাসে চার খুন।”
আলোচিত সাংসদের  এই বক্তব্যের পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনুসন্ধানে জানা যায়, গত তিন মাসে সংঘটিত হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। মেঘনা থানা সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, এ সময়ে উপজেলায় আলোচিত তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন সাতানী গ্রামের আব্দুর রহমান, মুগারচর গ্রামের সাব্বির এবং সর্বশেষ তুলাতুলি গ্রামের দেলোয়ার।
এছাড়া মৈশারচর এলাকায় অগ্নিসংযোগসহ কয়েকটি সংঘর্ষের ঘটনাও ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এসব ঘটনায় প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া যায়নি।সচেতন মহলের দাবি, সাম্প্রতিক ঘটনাগুলোতে মেঘনা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট হলেও, দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে সুনির্দিষ্ট ও যাচাইকৃত তথ্য থাকা প্রয়োজন। তাদের মতে, ভুল বা বিভ্রান্তিকর তথ্য জনমনে উদ্বেগ ও অস্থিরতা বাড়াতে পারে।স্থানীয় বাসিন্দারা সহিংসতা ও সংঘাতমুক্ত পরিবেশ চান বলে জানিয়েছেন। একই সঙ্গে তারা রাজনৈতিক নেতা ও দায়িত্বশীল মহলের কাছে তথ্য উপস্থাপনে আরও সতর্কতা ও স্বচ্ছতা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন