ঢাকা   ১১:৪০:৫৬ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম

বিপ্লব সিকদার
  • Update Time : Saturday, June 6, 2026,
  • 229 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শুক্রবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী ড. মুহম্মদ নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তিনি।প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।ড. মুহম্মদ নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষকতা করছেন। শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।ড.মুহাম্মদ নজরুল ইসলাম পেশাজীবি সংগঠন সহ মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি