• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় আলোচিত দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

বিপ্লব সিকদার / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলী গ্রামের বহুল আলোচিত দেলোয়ার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রহিম ও নাজিম। গাজীপুরের কাশিমপুর থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মেঘনা থানা পুলিশের একটি দল গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কাশিমপুর থানার এসআই সজিব ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় হত্যা মামলার এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে তথ্য-প্রযুক্তির সহায়তা, অনলাইন নজরদারি এবং বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একাধিক স্থানে অনুসন্ধান চালানোর পর অবশেষে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের মেঘনা থানায় নিয়ে আসা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশ তৎপর রয়েছে।”
উল্লেখ্য, গত ৯ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তুলাতলী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনকে নির্মাণাধীন সড়কের জন্য মাটি কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হত্যা করা হয়। স্থানীয়ভাবে অনুষ্ঠিত একটি সালিস বৈঠক শেষে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে নাছির গংয়ের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মেঘনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই মামলাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন