• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন

ডেস্ক রিপোর্ট / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

গাজীপুর মহানগর শাখার ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জিয়া শিশু কিশোর মেলা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বুধবার (১৭ জুন) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল আমীনের যৌথ স্বাক্ষরে এ অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে মো. সোহেল রানা চমনকে আহ্বায়ক এবং মো. আমিনুল ইসলাম সরকারকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদে ৫৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে মহানগরের আওতাধীন সকল থানা কমিটি পুনর্গঠন করে পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে গাজীপুর মহানগরে জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন