• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মেঘনা প্রতিনিধি / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ শাহ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার বড়কান্দা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ রোববার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার একটি মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বড়কান্দা ইউনিয়নের কান্দাপাড়া এলাকার একটি আমবাগানের ভেতরে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে থানার এসআই তুষ্ট লাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচর থেকে কাগজে মোড়ানো একটি পোটলায় থাকা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলী উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের হযরত আলীর ছেলে। তার বিরুদ্ধে মেঘনা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।ওসি শহীদুল ইসলাম বলেন  প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে অভিযোগের সমর্থনে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উঠতি বয়সী যুবকদের কাছে গাঁজা বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
রবিবার তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন