কুমিল্লার মেঘনা উপজেলায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। তাদের দাবি, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা বা নাশকতার চেষ্টা প্রতিহত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন। এ সময় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে তারা সবসময় মাঠে থাকবেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে।