• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

ডেস্ক রিপোর্ট / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আক্তার কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মিজ রোজী আক্তার শিগগিরই কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রশাসনে দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে সুনাম অর্জন করেছেন।সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা ও কর্মদক্ষতার সমন্বয়ে কুমিল্লা জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।নবনিযুক্ত জেলা প্রশাসককে ইতোমধ্যে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ তাঁর সফল দায়িত্ব পালন, উন্নয়নমুখী নেতৃত্ব এবং সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করেছেন।উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক পদে রদবদল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার জেলা প্রশাসক হিসেবে মিজ রোজী আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন