• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত

মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ

মেঘনা প্রতিনিধি / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

কুমিল্লার মেঘনা থানায় দায়ের করা হত্যা চেষ্টা, চুরি, নারী নির্যাতনসহ একাধিক অভিযোগের মামলায় গ্রেপ্তারকৃত এক আসামিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার মামলা নং-২৭, তারিখ ২৫ জুন ২০২৬, পেনাল কোড-১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৭৯, ৩৫৪ ও ৫০৬ ধারায় দায়ের করা মামলার আসামি হক সাব (৫৫), পিতা- মৃত সুরুজ মিয়া ভূঁইয়া, গ্রাম- নালিতাপাড়া (সাপমারা), থানা- মেঘনা, জেলা- কুমিল্লাকে গ্রেপ্তারের পর যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
মেঘনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ নিয়ম অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন