ঢাকা   ১১:৩৮:৫৮ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সৈনিকদের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০ কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক করার তাগিদ: আইনমন্ত্রী সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Sunday, June 28, 2026,
  • 173 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞা। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। পরবর্তীতে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের পদটি শূন্য হয়ে পড়ে।
শূন্য হওয়া ওই গুরুত্বপূর্ণ পদে মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা ঢাকা বিভাগের মাঠ প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
ঢাকা বিভাগ দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও জনসংখ্যার দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। ফলে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মাঠ প্রশাসনের সমন্বয়, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সরকারি নীতি বাস্তবায়নে মো. মনিরুজ্জামান মিঞার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি