• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

মেঘনা প্রতিনিধি / ৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলায় জেলা পরিষদের ডাকবাংলো ও ডাকবাংলোর জন্য অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া।
সোমবার (২৯ জুন) দুপুরে তিনি উপজেলার ডাকবাংলো এলাকায় গিয়ে পরিদর্শন করেন। এ সময় তিনি ডাকবাংলোর বর্তমান অবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং অধিগ্রহণকৃত জমির অবস্থান ও ব্যবহার সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ সংরক্ষণ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার, সহকারী কমিশনার (ভূমি),কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা পরিষদের মালিকানাধীন ডাকবাংলো ও এর অধিগ্রহণকৃত জমির সার্বিক অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ পরিদর্শনের আয়োজন করা হয়।পরিদর্শন শেষে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং জনস্বার্থে যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন