• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে নারীর মরদেহ উদ্ধার বালতি দিয়ে মেপে জিআর চাল বিতরণে প্রশ্ন উঠেছে মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে নারীর মরদেহ উদ্ধার

মেঘনা প্রতিনিধি / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন আঞ্চলিক সড়কে পড়ে থাকা এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে মেঘনা থানা পুলিশ।নিহত কিশোরীর নাম মিম আক্তার( ১৯)। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ওই মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় নিশ্চিত হয়। নিহত মিম আক্তার (১৯) মেঘনা উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের ব্রাহ্মণচরণ নোয়াগাঁ গ্রামের বাবুল মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি পাশের উপজেলা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর (লক্ষ্মীপুর) গ্রামে। স্বামীর নাম মো. সিয়াম। পরিবার জানিয়েছে, তাদের কোনো সন্তান নেই।স্থানীয়দের ভাষ্য, ভোরের দিকে সড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে প্রাথমিক আলামত সংগ্রহ করে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন