• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

১ আগস্ট দাউদকান্দি বিএনপির সম্মেলন, নির্বাচন কমিশন গঠন

ডেস্ক রিপোর্ট / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

আগামী ১ আগস্ট দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। শনিবার (৪ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ আগস্ট (শনিবার) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কাউন্সিলের ভোটগ্রহণসহ সার্বিক নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শেখ জুলফিকার আলম শিমুল।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন  অ্যাডভোকেট মিজানুর রহমান টিটু, অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট মো. মোস্তাকিম বিল্লাহ পারভেজ এবং অ্যাডভোকেট সিদ্দিক আজাদ। তারা সবাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।
প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন