ঢাকা   ১১:৩৯:৩২ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সৈনিকদের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০ কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক করার তাগিদ: আইনমন্ত্রী সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Sunday, July 5, 2026,
  • 167 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি (3D) বা অন্য কোনো আঙ্গিকে—ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে সরকারি অনুষ্ঠানের প্রচারণাসামগ্রীতে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে নকশা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। উপসচিব তানিয়া আফরেজি স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে হবে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারণায় ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানভিত্তিক তথ্য ও জনস্বার্থসংশ্লিষ্ট বার্তাকে গুরুত্ব দিতে হবে। এ নির্দেশনা সরকারি সব দপ্তর, অধিদপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনের জন্য প্রযোজ্য হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং পরিপত্র জারির সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক এবং দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাদের অধীনস্থ সংস্থা ও প্রতিষ্ঠানে নির্দেশনাটি দ্রুত পৌঁছে দিয়ে যথাযথভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি