• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

মিশরকে সামনে রেখেই কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু মেসির

নিজস্ব সংবাদ দাতা / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ মিশরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই লড়াইয়ের আগে ফিরে আসছে লিওনেল মেসির ক্যারিয়ারের এক অবিস্মরণীয় অধ্যায়। কারণ, ঠিক ২১ বছর আগে এই মিশরের বিপক্ষেই বিশ্বকাপের মঞ্চে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। আর সেই ম্যাচেই করেছিলেন নিজের প্রথম বিশ্বকাপ গোল, যা পরবর্তীতে এক কিংবদন্তি ক্যারিয়ারের সূচনালগ্ন হিসেবে জায়গা করে নেয় ফুটবল ইতিহাসে।

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মেসির পথচলা শুরু হয়েছিল ২০০৪ সালে প্যারাগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে। তবে ২০০৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মিশরের বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হয়ে আছে। প্রথমবার শুরুর একাদশে নেমেই গোলের দেখা পান তিনি এবং দলকে জয়ের পথে এগিয়ে দেন।

সেই টুর্নামেন্টের শুরুটা অবশ্য হতাশাজনক ছিল আর্জেন্টিনার জন্য। প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে বসে তারা। তখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত ফুটবলার ছিলেন মাত্র ১৪ বছর বয়সে মেজর লিগ সকারে অভিষেক হওয়া ফ্রেডি আডু, যাকে অনেকে ভবিষ্যতের ‘নতুন পেলে’ বলেও আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে বার্সেলোনায় খেলা শুরু করলেও মেসি তখনও ছিলেন নিজেকে প্রমাণের অপেক্ষায় থাকা এক তরুণ প্রতিভা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেও তিনি ম্যাচের ফল বদলাতে পারেননি।

তবে দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন মেসি। ম্যাচের ৪৭তম মিনিটে হুলিও বারোশোর ক্রস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। পরে পাবলো জাবালেতা আরও একটি গোল করলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। সেই জয় টুর্নামেন্টে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর ভিত্তি তৈরি করে। ম্যাচের শেষ দিকে মেসিকে তুলে লুকাস বিগলিয়াকে মাঠে নামান কোচ।

মিশরের বিপক্ষে প্রথম গোলের পর পুরো টুর্নামেন্টেই ছিলেন দুর্দান্ত ছন্দে। শেষ পর্যন্ত ছয় গোল করে জিতে নেন সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট। পাশাপাশি টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও ওঠে তার হাতে। ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল এবং সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে একটি গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে বড় অবদান রাখেন তিনি।

আজ দুই দশকেরও বেশি সময় পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফলে ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, বরং মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের এক ঐতিহাসিক সূচনার স্মৃতিকেও নতুন করে সামনে নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন