• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় হাজার ইয়াবাসহ গ্রেফতার -১ স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘিরে জোর আলোচনা তালামীয বিশ্বনাথ দক্ষিণ শাখার নতুন সভাপতি নূরুল, সম্পাদক নাজিম টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার ভারতের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদ দমনে কঠোর হোন: জাতীয় বিপ্লবী পরিষদ সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান, নির্মাণ হচ্ছে আধুনিক যাত্রীছাউনি মিশরকে সামনে রেখেই কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু মেসির অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন

তালামীয বিশ্বনাথ দক্ষিণ শাখার নতুন সভাপতি নূরুল, সম্পাদক নাজিম

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আফজাল মিয়া:

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা অধীন বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) পৌর শহরের আলহাজ লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি ইমরান আহমদ সুফি। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আঙুর এবং বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সাবেক সভাপতি হুসাইন আহমদ রাজন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নূরুল ইসলামকে সভাপতি এবং নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সংগঠনের অন্যান্য পদেও নতুন দায়িত্বশীলদের নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শবান, নৈতিক ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে তালামীযে ইসলামিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দ্বীনি, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন