• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তালামীয বিশ্বনাথ দক্ষিণ শাখার নতুন সভাপতি নূরুল, সম্পাদক নাজিম টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার ভারতের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদ দমনে কঠোর হোন: জাতীয় বিপ্লবী পরিষদ সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান, নির্মাণ হচ্ছে আধুনিক যাত্রীছাউনি মিশরকে সামনে রেখেই কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু মেসির অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন উখিয়ায় ড্রামভর্তি ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরার ফিংড়ি এতিমখানার পানি নিষ্কাশনের সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নীলফামারী প্রতিনিধি:

মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নীলফামারীর ডিমলায় পুলিশ ও জনসাধারণের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে ডিমলা থানা পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাত আটটার পর উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত সীমান্তবর্তী চরখড়িবাড়ী গ্রামের একতা বাজারে ডিমলা থানা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।

তিনি বলেন, “মাদক ও কিশোর গ্যাং শুধু ব্যক্তি বা একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের জন্য বড় হুমকি। পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে জনগণের সহযোগিতা ছাড়া কোনোভাবেই অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

তিনি আরও বলেন, “অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। তরুণদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম শাহীন, ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি প্রভাষক মো. ইয়াসিন আলী বসুনিয়া, সাবেক সভাপতি আবুল আনসার, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক এবং ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মিজানুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহার, মাদকের সহজলভ্যতা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং পারিবারিক নজরদারির ঘাটতির কারণে তরুণদের একটি অংশ বিপথগামী হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলাও সময়ের দাবি।

স্থানীয় বাসিন্দারা সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা, কিশোর অপরাধ প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল ও তদারকি বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামপর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানান।

ডিমলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান, গণসচেতনতামূলক কার্যক্রম এবং জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।

পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

সভাটি আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন