• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা ও বানোয়াট: বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মো. ইব্রাহিম আলী:

নাটোরের সিংড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে মারধর এবং ১৭ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের দাবিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো নাটক বলে দাবি করেছেন বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন।

বুধবার (৮ জুলাই) বিকেল ৪টায় সিংড়া মাদ্রাসা মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন। জয়নাল আবেদীন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, গত ৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুন ফেসবুক লাইভে এসে সিংড়া বাজারের ‘মেসার্স জাকির ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী জাকির হোসেনের কাছ থেকে টাকা লেনদেনের যে দাবি করেছেন, তা সম্পূর্ণ অসত্য।

তিনি আরও জানান, ব্যবসায়ী জাকির হোসেন নিজেই নিশ্চিত করেছেন যে, গত দুই থেকে তিন মাসের মধ্যে মামুনের সঙ্গে তাঁর কোনো টাকার লেনদেন হয়নি। এ-সংক্রান্ত অডিও রেকর্ড জয়নাল আবেদীনের কাছে সংরক্ষিত রয়েছে। এছাড়া জাকির ট্রেডার্সের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত তারিখে সেখানে কোনো টাকা লেনদেন তো দূরের কথা, অভিযোগকারী মামুনের কোনো উপস্থিতিও ছিল না।

আসন্ন শেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করে আসছেন। আগামী নির্বাচনে তাঁর জনপ্রিয়তা ও অবস্থান ক্ষুণ্ন করতে এবং তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রতিপক্ষ তাঁকে ও তাঁর লোকজনকে জড়িয়ে এই মিথ্যা নাটক সাজিয়েছে। তিনি এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে শেরকোল ইউনিয়ন বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন