দুর্নীতিবিরোধী, সামাজিক ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন **গ্রীন ফোর্স বাংলাদেশ**-এর ফরিদপুরের সদরপুর উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গত ১৮ জুন ২০২৬ তারিখে কমিটি গঠন করা হয়। পরে কেন্দ্রীয় কমিটির সম্মতিক্রমে ২৭ জুন ২০২৬ তারিখে গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পলি এবং সাধারণ সম্পাদক এস. এম. শাহানের স্বাক্ষরে কমিটিটি অনুমোদিত হয়। পরবর্তীতে ৮ জুলাই ২০২৬ তারিখে অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে সদরপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।
অনুমোদিত কমিটিতে ইসলামিক স্কলার মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী সভাপতি এবং সাংবাদিক মো. নুরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি কাজী আব্দুস সামাদ ও মো. আব্দুস সোবহান মিয়া, যুগ্ম সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ মামুন-অর-রশিদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম শরীফ, সমাজকল্যাণ সম্পাদক শেখ হাশমত আলী, তথ্য সম্পাদক মো. আমানাতুল্লাহ (আমান) এবং সদস্য হিসেবে রয়েছেন মো. মোশাররফ হোসেন, নজরুল ইসলাম (নুরু), মো. আলমগীর হাওলাদার, মো. সামাদ মৃধা ও দেলোয়ার হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ দুর্নীতিবিরোধী আন্দোলনকে বেগবান করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, জবাবদিহিতা প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মাদকবিরোধী কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে। তারা আরও বলেন, একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে সদরপুর উপজেলা শাখা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।