• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১১ জুলাই জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা টানা বৃষ্টিতে হাটহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত, বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান* যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক কিশোরগঞ্জে বাবার মামলায় গ্রেফতারকৃত সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় রূপান্তর হচ্ছে বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

টানা বৃষ্টিতে হাটহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত, বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান*

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

টানা ভারী বৃষ্টিতে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা জলাবদ্ধতা ও প্লাবনের কবলে পড়েছে। এতে অনেক পরিবার দুর্ভোগের মুখে পড়েছে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং চমেক হাসপাতালের অ্যাডহক কমিটির সদস্য লায়ন সালাউদ্দিন আলী বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “এই দুর্যোগে হাটহাজারীবাসীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলের প্রতিটি নেতাকর্মীকে মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গত মানুষের খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং স্থানীয়ভাবে ত্রাণ ও সহযোগিতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানাই।”

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন