• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১১ জুলাই জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা টানা বৃষ্টিতে হাটহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত, বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান* যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক কিশোরগঞ্জে বাবার মামলায় গ্রেফতারকৃত সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় রূপান্তর হচ্ছে বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

১১ জুলাই জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা

নিজস্ব সংবাদ দাতা / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সাংগঠনিক সভা আগামী ১১ জুলাই ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হওয়া এ সভা দিনব্যাপী চলবে।

সভাটি মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তন (তৃতীয় তলা)-এ অনুষ্ঠিত হবে। এতে শুধুমাত্র জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।

জিয়া শিশু-কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার এবং সাধারণ সম্পাদক আশরাফুল আমিন খান এক যৌথ আহ্বানে নির্বাহী কমিটির সকল সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার আহ্বান জানিয়েছেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন