• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নতুন পানিতে চাঙা চলনবিল, বেড়েছে দেশি মাছের আমদানি চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা-২০২৬ অনুষ্ঠিত চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেপ্তার ১ পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে প্রশ্ন তুললেন ড. খন্দকার মারুফ হোসেন ‘ঘুর ঘুর’ সাংবাদিকতা বনাম প্রকৃত সাংবাদিকতা তৃণমূলের সঙ্গে সমন্বয় জোরদারে আজ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ‘মাদককে না বলি’ স্লোগানে ফুলসূতীতে মাদকবিরোধী পদযাত্রা বেনাপোল স্থলবন্দরে এক দিনের বৃষ্টিতেই পণ্য ভিজে কোটি টাকার ক্ষতি

চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

এনামুল হক রাশেদী:

চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট ও আশপাশের এলাকায় বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাই করা ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে একটি মামলার বাদীর ছিনতাইকৃত মোবাইল ফোনও রয়েছে।

পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে কোতোয়ালী থানা এলাকায় যাত্রীবেশে বাসে উঠে ছোরা দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করেন। পরে কোতোয়ালী থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেলে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে বাদশাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ছোরা ও ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হিসেবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, সহযোগীদের নিয়ে তিনি দীর্ঘদিন ধরে নগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী, পথচারী ও বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিলেন।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাং জানান, চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন