• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ চলমান: সিসিক প্রশাসক** এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী পলাশবাড়ীতে হুন্ডিতে ৯ কোটি টাকার বেশি মানিলন্ডারিংয়ের অভিযোগ আলী আহমদের জানাজায় শ্রদ্ধা ও স্মৃতিচারণে রাজনৈতিক নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন দাউদকান্দিতে পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ গ্রেপ্তার ৪ প্রস্তুতি নেই পাউবোর, সরিষাবাড়ীতে ভয়াবহ নদীভাঙন আতঙ্ক কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। গত ১১ জুলাই ২০২৬ তারিখে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি দল গতরাত রাত ২টা ২০ মিনিটে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৪৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে, মনোহরপুর বিওপির অপর একটি দল রাত ৯টা ৩০ মিনিটে একই ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ৭৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।

দুই অভিযানে জব্দকৃত মোট ১২২ বোতল মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৮,৮০০/- (আটচল্লিশ হাজার আটশত) টাকা। জব্দকৃত এই মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

এ ছাড়াও চলতি জুলাই মাসে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে ১ জন আসামিসহ মোট ১৪৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং আরও ৪৬ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি, যার আনুমানিক বাজারমূল্য ১,৫৩,৫০০/- (এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশত) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন