• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ গ্রেপ্তার নিখোঁজের দুই দিন পর ঢাকা থেকে উদ্ধার জুয়েল রানা দাউদকান্দিতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার জনস্বার্থে সাংবাদিকতার মূল্য: তানভীর হাসান তানুকে স্মরণ করে আকতারুল ইসলাম আক্তার দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িত মানুষের কল্যাণে কাজ করবে মেইজ ফাউন্ডেশন ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা লোহাগাড়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান চৌধুরী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত ঠাকুরগাঁওয়ের মালেকা মোকাররমা মলি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নাজমুল মোস্তফা আমিন নজরুলের সমাজচিন্তা: তারুণ্যের আত্মপাঠ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মেঘনা প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। রোববার (১২ জুলাই) ভোররাতে উপজেলার নিজ বাসা থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

মেঘনা থানা সূত্রে জানা যায়, পতিত সরকারের আমলে উপজেলার মির্জানগর কদমতলা এলাকায় বিএনপির নেতাকর্মীরা একটি কর্মসূচি পালন করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সম্প্রতি মনির হোসেন বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি হিসেবে সেলিম আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে সেলিম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন