• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিশ্ব জনসংখ্যা দিবসে সিংড়ায় সচেতনতামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ যাত্রাবাড়িতে ড্রেনেজ নির্মাণকাজ ও সড়ক পরিদর্শন করেন কামাল হোসেন এমপি জাতীয়তাবাদে শিশু-কিশোর গড়ার সময়োপযোগী রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন হ্নীলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কোস্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার পারিবারিক বিরোধের জেরে ফুলছড়িতে কৃষককে গলাকেটে হত্যা গুমের নাটক সাজিয়ে ২ বছর আত্মগোপন: নির্দোষ ঠিকাদারকে ৪ মাস জেল খাটিয়ে অবশেষে জীবিত উদ্ধার সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই গোবিন্দগঞ্জ উপজেলায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

যাত্রাবাড়িতে ড্রেনেজ নির্মাণকাজ ও সড়ক পরিদর্শন করেন কামাল হোসেন এমপি

নিজস্ব সংবাদ দাতা / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

আব্দুল আজিজ সৌখিন:

ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের উদ্যোগে নির্বাচনী এলাকার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পয়োনিষ্কাশন সমস্যা দূরীকরণে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ ও ৬৩ নম্বর ওয়ার্ডের নতুন ড্রেনেজ নির্মাণকাজ ও বিভিন্ন সড়ক পরিদর্শন করেন।

এ সময় এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে ৭০ নম্বর ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা তৈরির কার্যক্রম শুরু করা হয়। এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন মেন্দিপুর আমীন উদ্দিন ভোট রোড থেকে আমীরের বাড়ি পর্যন্ত ড্রেনেজ নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার কামারাম মুনীর ফুয়াদসহ এলাকার স্থানীয় জনসাধারণ। এ সময় তিনি জানান, নতুন এই ড্রেনেজ ব্যবস্থা চালু হলে স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবেন, ইনশাআল্লাহ।

অন্যদিকে, ৬৩ নম্বর ওয়ার্ডের কাজলারপাড় ও সামাদনগর এলাকার তীব্র জলাবদ্ধতা, পয়োনিষ্কাশন সমস্যা নিরসন এবং রাস্তা উন্নয়নের লক্ষ্যে উক্ত এলাকা পরিদর্শন করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির চিত্র সরাসরি দেখেন এবং দ্রুত রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন। সড়ক ও ড্রেন পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনাব ইমরান আহমেদ (কাউন্সিলর প্রার্থী, ৬৩ নম্বর ওয়ার্ড)সহ এলাকার স্থানীয় জনসাধারণ।

স্থানীয় বাসিন্দারা জানান, সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগের ফলে এলাকার সার্বিক উন্নয়ন আরও দীর্ঘস্থায়ী হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন