• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

লোহাগাড়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান চৌধুরী

নিজস্ব সংবাদ দাতা / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

আরমান হোসেন ফয়সাল:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সাজ্জাদুর রহমান চৌধুরী।

শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী উপজেলার পদুয়া, আমিরাবাদ, আধুনগর ও লোহাগাড়া সদর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় তিনি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় বন্যার কারণে দুর্ভোগে পড়া মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে বিএনপির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন