লোহাগাড়ার লোহার দিঘীর পূর্ব পাশের দফাদার পাড়া সমাজের সরদার নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১৩২ জন ভোটারের মধ্যে ১১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুইজন প্রার্থী অংশ নেন। এর মধ্যে জাহাঙ্গীর আলম ৫১ ভোট এবং আখতার হোসেন ৬১ ভোট লাভ করেন। সর্বাধিক ৬১ ভোট পেয়ে আখতার হোসেন দফাদার পাড়া সমাজের নবনির্বাচিত সরদার নির্বাচিত হন। নির্বাচন শেষে নবনির্বাচিত সরদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটার, প্রার্থী এবং নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় আশা প্রকাশ করা হয়, নবনির্বাচিত নেতৃত্ব সমাজের ঐক্য, উন্নয়ন ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।