• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয়তাবাদে শিশু-কিশোর গড়ার সময়োপযোগী রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন হ্নীলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কোস্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার পারিবারিক বিরোধের জেরে ফুলছড়িতে কৃষককে গলাকেটে হত্যা গুমের নাটক সাজিয়ে ২ বছর আত্মগোপন: নির্দোষ ঠিকাদারকে ৪ মাস জেল খাটিয়ে অবশেষে জীবিত উদ্ধার সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই গোবিন্দগঞ্জ উপজেলায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন লোহাগাড়ার লোহার দিঘীর পূর্ব পাশে দফাদার পাড়া সমাজের সরদার নির্বাচন-২০২৬ সফলভাবে সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ উপজেলায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে জমি-সংক্রান্ত সালিশি রায় নিজের পক্ষে না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউপির দেবপুর বাজারে ভুক্তভোগী আব্দুল কাদের প্রধান, আবু জাফর প্রধান, জহুরুল ইসলাম ও ছমসেল হক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, একটি সালিশি প্রক্রিয়ার রায় সব সময় সবার জন্য সমানভাবে আনন্দদায়ক হতে পারে না। তবে রায় নিজের পক্ষে না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিকৃত বা মানহানিকর তথ্য প্রচার করা অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক। তারা এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তাদের দাবি, বিচার প্রক্রিয়ায় হেরে গিয়ে সত্য গোপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে সহানুভূতি পাওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, ‘গোবিন্দগঞ্জ’ ফেসবুক অ্যাকাউন্ট ও এর কয়েকটি সহযোগী অ্যাকাউন্ট আমাদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের হেয় প্রতিপন্ন ও চরিত্রহননের চেষ্টা চালাচ্ছে, যা বাংলাদেশের বিদ্যমান তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

তারা জানান, যারা সালিশি রায়কে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের এবং সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় মানহানি ও সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করা হবে। একই সঙ্গে তারা তাদের শুভাকাঙ্ক্ষী এবং সর্বসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একতরফা ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন