• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদ দাতা / ২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো: আরিফুল ইসলাম:

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সরোয়ার তুষারের কথিত কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার হাজী জামাল উদ্দিন সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের আগামীর আইকন হিসেবে পরিচিত সজল খানের নেতৃত্বে বক্তব্য রাখেন এবং নেতাকর্মীরা সরোয়ার তুষারের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা আজানুর খান, জয় খান, রাতিন খান, বুলবুল, সাব্বির, শুভসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন