• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

সাতক্ষীরায় সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন **‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প’**-এর আওতায় পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে প্রকল্প দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সারা দেশের ১২টি উপজেলার ১২টি গ্রাম নিয়ে এই প্রকল্পটি শুরু হয়েছে। বর্তমান সরকারের উদ্দেশ্য প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্যের উন্নয়ন করা।

তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রসারে এই প্রকল্প কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে আদর্শ গ্রাম গড়ে উঠবে।

এ সময় ৩০০টি পরিবারের মাঝে দেড় কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকার।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন