• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ নিকলীতে নারীসহ ৫ মাদক কারবারিকে গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা পীরগঞ্জে সামাজিক সচেতনতামূলক আলোচনা কর্মশালা অনুষ্ঠিত

নিকলীতে নারীসহ ৫ মাদক কারবারিকে গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান:

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে স্থানীয় জনতা।

পৃথক দুটি অভিযানে এক নারীসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ও গ্রাম পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬৮ পিস ইয়াবা ও প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​​স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৫ টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় জনগণ ও গ্রাম পুলিশ যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সিংপুরের গোড়াদিঘা ও পূর্ব টেংগুরিয়া এলাকা থেকে আছমা (৩০), নিরব (১৯) ও বিজয় (২৩)-কে আটক করা হয়। আটককৃত আছমা ওই এলাকার দীন ইসলামের স্ত্রী, নিরব মো. ফজলুর রহমানের ছেলে এবং বিজয় শাহাবুদ্দীনের ছেলে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​অন্যদিকে, একই দিন রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার ছাতিরচর এলাকায় স্থানীয় জনগণ ও গ্রাম পুলিশের সহায়তায় আরও একটি অভিযান চালানো হয়। সেখান থেকে মো. বাদল মিয়া (৪৫) ও হিরা মিয়া (৪৫) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। বাদল মিয়া মৃত মমিন মিয়ার ছেলে এবং হিরা মিয়া মৃত কাশেম আলীর ছেলে। তাদের কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

​পুলিশের বক্তব্য ও আইনি ব্যবস্থা

​এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,

​”মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

​তিনি আরও জানান, মাদক উদ্ধারের ঘটনায় নিকলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক)/৪১ ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত পাঁচজনকে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​উল্লেখ্য, গাঁজা উদ্ধারের মামলায় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রোমান খান এবং ইয়াবা উদ্ধারের মামলায় এসআই সারেকুজ্জামান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন