ঢাকা   ০১:৫৯:০৮ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত

Reporter Name
  • Update Time : Saturday, December 26, 2020,
  • 213 Time View

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মাগুরা প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে স্বামীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধুর নাম মনিরা খাতুন (২০)। ঘটনার পর থেকে ঘাতক স্বামী জিয়া মুন্সীসহ (২৫) বাড়ির সবাই পলাতক রয়েছে।

বাবুখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ( আইসি) এসআই ফরহাদ ও কয়েকজন প্রতিবেশী জানান, রায়পুর গ্রামের হারুন মুন্সীর ছেলে পেশায় কৃষি শ্রমিক জিয়া মুন্সীর সাথে চারমাস আগে পাশ্ববর্তী কোমর গ্রামের আরিফ মোল্যার মেয়ে মনিরা খাতুনের বিয়ে হয়।

বিয়ের পর থেকে নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। ঘটনার সময় সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে জিয়া চেরাই কাঠ দিয়ে মনিরার মাথায় সজোরে আঘাত করে। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

মনিরার বাবা আরিফ মোল্যা সাংবাদিকদের বলেন, তার মেয়েকে বিয়ের পর থেকে মারধোর করত। আজ সকালেও সে ফোন করে বাড়ি নিয়ে যেতে বলেছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি