• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়ায় জরুরি মেডিকেল টিম মাঠে নামল বন্যা প্রতিরোধে রেসকিউ ও চিকিৎসাসেবা ত্বরান্বিত ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারী সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লার লাবিবের এআইয়ে এশিয়া জয়, স্বপ্ন এখন বিশ্বজয়ের কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শার্শায় ছাত্রদল নেতা চয়নের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ১৮টি মোটরসাইকেল নিলামে উঠবে চুরির মামলায় সাফল্যের জন্য পুরস্কৃত ওসি আমান ও এসআই রতন সেনাপ্রধান গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন

সেনাপ্রধান গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

রোববার (১২ জুলাই) ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ায় আয়োজিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বাস্তবধর্মী প্রশিক্ষণ, যুদ্ধপ্রস্তুতি, পেশাগত দক্ষতা এবং প্রশিক্ষণের সার্বিক মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি সেনাসদস্যদের পেশাগত উৎকর্ষ, শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং সর্বোচ্চ মানের যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, নিয়মিত ও বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর অপারেশনাল সক্ষমতা, পেশাগত দক্ষতা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি আরও সুদৃঢ় করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন