• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শার্শায় ছাত্রদল নেতা চয়নের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ১৮টি মোটরসাইকেল নিলামে উঠবে চুরির মামলায় সাফল্যের জন্য পুরস্কৃত ওসি আমান ও এসআই রতন সেনাপ্রধান গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন মেঘনায় রতনপুর–তালতলী কাচা সড়ক কাদায় মরণফাঁদ, দুর্ভোগে হাজারো পথচারী অভিশপ্ত বন্যা থেকে মুক্তির পথ কি নেই? স্বচ্ছ পরিকল্পনা বাস্তবায়নেই দূর হবে ঢাকার জলাবদ্ধতা সংকট প্রান্তিক জনগোষ্ঠীকে নিপীড়ন থেকে মুক্ত করতে হবে নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা

চুরির মামলায় সাফল্যের জন্য পুরস্কৃত ওসি আমান ও এসআই রতন

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো. আকতারুল ইসলাম আক্তার:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় চুরির মামলার রহস্য উদ্ঘাটন, মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার এবং চুরি হওয়া ১ ভরি স্বর্ণ ও ৪ ভরি রুপার অলঙ্কার উদ্ধার করায় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারী এবং এসআই রতনকে পুরস্কৃত করেছেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন।

রোববার (১২ জুলাই) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সাপ্তাহিক অপরাধ পর্যালোচনা সভায় কর্মদক্ষতা, চৌকসতা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে নিষ্ঠা, দ্রুত তদন্ত, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পেশাদারিত্বের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় ওসি আমানুল্লাহ আল বারী ও এসআই রতনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ মনে করে, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও পেশাদার কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন