• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শার্শায় ছাত্রদল নেতা চয়নের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ১৮টি মোটরসাইকেল নিলামে উঠবে চুরির মামলায় সাফল্যের জন্য পুরস্কৃত ওসি আমান ও এসআই রতন সেনাপ্রধান গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন মেঘনায় রতনপুর–তালতলী কাচা সড়ক কাদায় মরণফাঁদ, দুর্ভোগে হাজারো পথচারী অভিশপ্ত বন্যা থেকে মুক্তির পথ কি নেই? স্বচ্ছ পরিকল্পনা বাস্তবায়নেই দূর হবে ঢাকার জলাবদ্ধতা সংকট প্রান্তিক জনগোষ্ঠীকে নিপীড়ন থেকে মুক্ত করতে হবে নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ১৮টি মোটরসাইকেল নিলামে উঠবে

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো. আশরাফুল ইসলাম আকন্দ:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালত নিলাম মিস কেসের মাধ্যমে জনসাধারণের জন্য নিলামের আয়োজন করেছে। এবার নিলামের মাধ্যমে মোট ১৯টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি করা হবে।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ১ মিনিটে গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে।

জানা গেছে, যানবাহনগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে। এসব বিবেচনায় মালিকবিহীন যানবাহনগুলো আদালতের অনুমতি সাপেক্ষে প্রকাশ্য নিলামে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিএসআই মো. শরিফ জানান, নিলামে ১৮টি মোটরসাইকেল ও ১টি বাইসাইকেল বিক্রির জন্য তোলা হবে।

নিলাম-সংক্রান্ত কমিটি জানায়, নিলামে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ মোটরসাইকেলের জন্য ৫,০০০ টাকা এবং বাইসাইকেলের জন্য ১,০০০ টাকা জামানত নির্ধারণ করা হয়েছে, যা পরবর্তীতে সম্পূর্ণ ফেরতযোগ্য। নিলাম-সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. গালিব হাসান।

শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে যানবাহনগুলো নিলামে বিক্রির জন্য গোবিন্দগঞ্জ চৌকি আদালত সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। এই নিলামকে ঘিরে ক্রেতাদের আগ্রহও বেশ লক্ষ্য করা যাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন