• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ চলমান: সিসিক প্রশাসক** এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী পলাশবাড়ীতে হুন্ডিতে ৯ কোটি টাকার বেশি মানিলন্ডারিংয়ের অভিযোগ আলী আহমদের জানাজায় শ্রদ্ধা ও স্মৃতিচারণে রাজনৈতিক নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন দাউদকান্দিতে পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ গ্রেপ্তার ৪ প্রস্তুতি নেই পাউবোর, সরিষাবাড়ীতে ভয়াবহ নদীভাঙন আতঙ্ক কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ দুই দিন নিখোঁজের পর মেঘনায় উদ্ধার শিশু, পরিবারের কাছে হস্তান্তর

আলী আহমদের জানাজায় শ্রদ্ধা ও স্মৃতিচারণে রাজনৈতিক নেতৃবৃন্দ

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোহাম্মদ হোসাইন:

টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এএইচএম ওসমান গণীর পিতা, বিশিষ্ট সমাজসেবক আলী আহমদের জানাজার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের কর্মময় জীবন, সততা, ধর্মীয় মূল্যবোধ ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

জানাজা শেষে স্মৃতিচারণমূলক বক্তব্যে এএইচএম ওসমান গণী আবেগঘন কণ্ঠে তাঁর পিতার জীবনাদর্শ, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন। তিনি উপস্থিত সবার কাছে তাঁর মরহুম পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি বলেন, আলী আহমদ ছিলেন একজন সৎ, নীতিবান ও দ্বীনদার মানুষ। তাঁর জীবন থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ বলেন, আলী আহমদের মৃত্যু শুধু তাঁর পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, একজন আদর্শবান মানুষের মৃত্যু সমাজের জন্য বড় ক্ষতি। তিনি মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, আলী আহমদ একজন সম্মানিত ও সবার প্রিয় ব্যক্তি ছিলেন। তাঁর সততা, মানবিকতা এবং সামাজিক অবদান দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, আত্মীয়স্বজন এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে মরহুম আলী আহমদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন