প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন **‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা’** কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের উত্থনাউ সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।
কর্মসূচির আওতায় ১০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, দুইজনকে বাইসাইকেল এবং একজনকে সেলাই মেশিন প্রদান করা হয়।