আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি
নিজস্ব সংবাদ দাতা
/ ১২
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেয়ার
সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে সোমবার রাতে আশুলিয়ার ধামসোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সাব্বির সরকার (২৪), পিতা: মো. খোরশেদ সরকার, সাং- বগাবাড়ি, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা এবং মো. রাসেল (২৫), পিতা: মৃত চান মিয়া, সাং- সরলপাড়া (স্বল্পগ্রাম), থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ধামসোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
আটককৃত আসামি সাব্বির সরকারের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা এবং অপর আসামি রাসেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, “ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।”